রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কি রিজার্ভ ডে আছে?

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আর একটি ম্যাচ, শেষ হলেই জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার হাতে উঠছে ট্রফি? ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হওয়া আট দলের প্রতিযোগিতার সেরা হওয়ার শেষ লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ৯ মার্চ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল।তবে এই দিনের আবহাওয়া কেমন থাকবে, সেটা নিয়েও ভাবনা রয়েছে। আলোচনা চলছে, চলতি আসরে বৃষ্টি বেশ বড় ছাপ রেখেছে, ফাইনালেও প্রভাব রাখবে না তো?

খেলা শেষ না করেই রিজার্ভ ডেতে ম্যাচ চলে গেলে নতুন করে শুরু হবে না। আগের দিনের শেষ বল থেকে শুরু হবে খেলা। আর ফাইনাল যদি কোনোভাবেই শেষ না করা যায়, মানে পরিত্যক্ত হয়- তাহলে দুই ফাইনালিস্ট ট্রফি ভাগাভাগি করবে। অবশ্য অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী আগামী রবিবার দুবাইয়ের আবহাওয়া থাকবে পরিষ্কার। এখন পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা উঠতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। আংশিক রৌদ্রোজ্জ্বল ও তাপদাহ থাকবে।


এই বিভাগের আরো খবর