বৈভব ৬৮ বলে ৭০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চার ও ৬টি ছক্কায়। এর মধ্য দিয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়ে গেল ১৪ বছর বয়সী এই ভারতীয় ব্যাটারের। মাত্র ১০ ওয়ানডেতে বৈভব ৪১টি ছক্কা হাঁকিয়েছেন বৈভব। এতদিন ৩৮ ছয় নিয়ে রেকর্ডটি দখলে ছিল আরেক ভারতীয় উন্মুক্ত চাঁদের। ওই কীর্তি গড়তে ২০১১-১২ সালে তিনি ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই তালিকায় এরপর যথাক্রমে আছেন– বাংলাদেশের জাওয়াদ আবরার (৩৫), পাকিস্তানের শাহজাইব খান (৩১), বাংলাদেশের তাওহীদ হৃদয় (৩০) ও ভারতের যশস্বী জয়সওয়াল (৩০)।

তবে যুব ওয়ানডেতে এখনও সর্বোচ্চ রানের রেকর্ডটি বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র দখলে। ৫৮ ম্যাচে তিনি ১৮২০ রান করেছেন। এই তালিকায় এরপর যথাক্রমে আছেন– সামি আসলাম (১৬৯৫), তাওহীদ হৃদয় (১৬২৪), কুইন্টন ডি কক (১৪০৯), বিজয় জোল (১৪০৪), যশস্বী জয়সওয়াল (১৩৮৬), আভিষ্কা ফার্নান্দো (১৩৭৯) ও এনামুল হক বিজয় (১৩২৬)। ছক্কার রেকর্ড গড়া বৈভবও নিশ্চয়ই সর্বোচ্চ রানের নজির ভাঙার পথে ছুটবেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে তার রান ৫৪০।