সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ছাত্রদের উপর হামলা মামলায় দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা এবং গত ১৯ জুলাই নগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক দুটি মামলায় এজাহার ভুক্ত দুই আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মাইনুল ইসলাম ও মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজিবাগান এলাকার  স্বপন শাহের ছেলে নিশান।

১৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আসামি মাইনুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের অপর আর একটি টিম আজ বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ  এলাকা থেকে আসামি নিশানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর