সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জাতীয় পার্টিকে বিরোধী দল করতে চায় : প্রধান উপদেষ্টার বিস্ময়

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির ওপর ভর করে কোনো দল ক্ষমতা ফিরে পেতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, একটি পক্ষ জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে চায়— এ কথা শুনে প্রধান উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছেন। তবে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

রাশেদ খান জানান, উন্নত চিকিৎসার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোন দেশ বা কখন তাকে পাঠানো হবে, তা এখনো নির্ধারণ হয়নি।

রাশেদ আরও বলেন, হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে সরকার। আজ রাতের মধ্যেই এর প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা।

মামলা হয়েছে কিনা বা কতজনকে আটক করা হয়েছে— এমন প্রশ্নের জবাবে রাশেদ বলেন, যেহেতু নূর আহত, তাই তিনি নিজে মামলা করতে পারেননি। তবে আমাদের আইনজীবীরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে রাশেদ খান জানান, আগামীতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের কাছে পরামর্শ চেয়েছেন।

তিনি বলেন, সংবিধান ও গণভোটের বিষয়টি নিয়ে সরকারকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের নিয়ে একটি পরিষদ গঠনের কথা বলেছি। প্রতিটি দলই ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। সচিবালয়ে আওয়ামী আমলাদের রেখে সুষ্ঠু ভোট হবে কিনা, তাও আমরা জানতে চেয়েছি।নুরুল হকের সহধর্মিণী মারিয়া আক্তার বলেন, প্রধান উপদেষ্টা নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


এই বিভাগের আরো খবর