রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

জামায়াতের কর্মী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে কাঁদলেন সাকিবের বাবা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরের কর্মী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে নিহত সাকিব আনজুমের বাবা সাইদুল হক। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় কর্মী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করতে গিয়ে আমার কলিজার টুকরা সাকিব শহীদ হয়েছে। আমি একজন গর্বিত বাবা। আমার সাকিবের মতো হাজারো ছাত্র-জনতা যে স্বপ্ন নিয়ে দেশের জন্য জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। ’শনিবার রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের এই কর্মী সম্মেলনে সাকিব আনজুমের বাবাকে উদ্বোধক করা হয়। তিনি রাজশাহীর আরডিএ মার্কেটের একজন ব্যবসায়ী। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে বড় পরিসরে জামায়াতের এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে প্রবেশ করে। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মো. কেরামত আলী।

কর্মী সম্মেলন ছাড়াও শনিবার দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় মহিলা সদস্য সমাবেশ ও বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর