সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ, ৩ আগস্ট আমরাই ঘোষণা করবো : নাহিদ

ডেস্ক নিউজ
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। তাই আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা নিজেদের মতো ঘোষণা করবো ও ইশতেহার পাঠ করবো। কারণ আমরা মনে করি, জুলাইয়ের ঐতিহাসিক স্বীকৃতি প্রয়োজন। এতে জুলাইয়ের অন্যান্য অংশীজনদেরও আহ্বান জানানো হবে। অন্য কেউ না চাইলেও তা হবে। রবিবার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাসব্যাপী কর্মসূচি

১. আগামী ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। তারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজ খবর নেবেন। এরপর ঢাকায় ফিরবেন।২. আবু সাঈদের মৃত্যুদিবস ১৬ জুলাইকে বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এতে আবু সাঈদসহ অন্যান্য শহীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে।

৩. ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস পালন করা হবে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।৪. ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করা হবে। সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।মাসব্যাপী এ কর্মসূচির আহ্বায়ক এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রাজ।


এই বিভাগের আরো খবর