ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, জুলাই কোনও রাজনৈতিক দল বা সংগঠনের ব্যক্তিগত সম্পত্তি নয়। সাধারণ জনগণের ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলনের স্বীকৃতি সরকারকেই দেওয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ।
এছাড়া, জুলাই আন্দোলনের আহতদের সুচিকিৎসা, ফ্যাসিবাদের পক্ষে আমলা, মন্ত্রী-এমপিদের বিচারের ব্যবস্থাসহ ১৩ দফা প্রস্তাব জানায় সংগঠনের নেতাকর্মীরা।







