সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

জুলাই সনদের বিষয়ে আইন ও সংবিধান সংশোধন নির্বাচিত সরকার করবে: রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মানুষ বেকার থাকলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, একের পর এক কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। যদি মানুষের কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। আপনাদের দু-একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যেকোনও জায়গায় কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে অন্তর্বর্তী সরকারকে নজর দিতে হবে। গার্মেন্টস সেক্টর থেকে ১ লাখ লোকের চাকরি চলে গেছে, কারণ অনেক ফ্যাসিবাদের দোসর মিল-কারখানার মালিক। আমাদের দল থেকে বারবার বলা হয়েছে, মিল-কারখানা যেন বন্ধ না হয়। প্রয়োজনে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করে ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করা যাবে না। ১৫-১৬ বছরে জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে।রিজভী বলেন, দেলোয়ার হোসেন সাইদী কোনও অপরাধী নন– সুখরঞ্জন বালি এ দাবি করলেও শেখ হাসিনা জোর করে তার ওপর চাপ সৃষ্টি করে। তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় এসে নিজেই তা বাতিল করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা দ্বিচারিতার উদাহরণ।জিয়া পরিষদের সহ-সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন– বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু প্রমুখ।


এই বিভাগের আরো খবর