বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব পালন করছে। আগামী ৭ জুলাই এই কমিটির তিন মাসের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদের হাতে দায়িত্ব তুলে দিতে চান সাবেক এই অধিনায়ক।
উল্লেখ্য, গত অক্টোবরে মনোনয়ন তুলে নিয়েছিলেন তামিম, তবে এবার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণের পর সরাসরি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি।
নির্বাচন প্রসঙ্গ ছাড়াও আজ বিসিবি সভাপতি এক ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগের কথা জানান। আন্তর্জাতিক ম্যাচের সময় মাঠে আবারও ‘বল বয়’ সংস্কৃতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে তামিম বলেন, “আমি জানি না ঠিক কখন এটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেই আবারও বল বয়দের দেখা যাবে।”
এই ঘোষণা দিতে গিয়ে নিজের কিশোর বেলার স্মৃতি রোমন্থন করেন তিনি। তামিম বলেন, “আমার মনে আছে, ২০০৪ সালে যখন এমসিসি এবং ভারত দল বাংলাদেশ সফর করেছিল, তখন আমি নিজেই বল বয় ছিলাম।” এটি খুব ভালো ব্যাপার বলেও জানান তিনি।







