রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

টাকাসহ মানিব্যাগ ফেতর দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাইপাস মোড়ে পড়ে থাকা মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ।  ৭ জানুয়ারি প্রচণ্ড শীত আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে কাক ডাকা ভোর থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার এসআই মন্দিরা ঘোষ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন।দুপুর সাড়ে ১২টায় তিনি বেলপুকুর থানার বাইপাস মোড়ে পেট্রোল পাম্পের পাশে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন এবং মানিব্যাগটি খুলে এর ভিতরে কিছু টাকা দেখতে পান। মানিব্যাগে মালিকের কোনো তথ্য না থাকায় তিনি মালিকের খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে একজন ব্যক্তিকে ব্যস্তভাবে কিছু খুঁজতে দেখে তার সাথে কথা বলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি তার মানিব্যাগটি হারিয়েছেন। ব্যক্তিটি তার পরিচয় এবং মানিব্যাগে থাকা জিনিসপত্রের সঠিক বর্ণনা দিলে তা মিলে যায়।এসআই মন্দিরা ঘোষ যাচাই-বাছাই শেষে মানিব্যাগসহ টাকা ওই ব্যক্তির হাতে তুলে দেন।পুলিশের এমন সততা ও মানবিকতা নগরবাসীর মধ্যে আস্থা আরও বাড়িয়েছে। হারানো টাকা ফিরে পেয়ে মালিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আমার বিশ্বাস ও শ্রদ্ধা আরও বেড়ে গেল।


এই বিভাগের আরো খবর