মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে অধিনায়ক হতে রাজি লিটন

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই ছিলেন লিটন দাস। কোনও ফরম্যাটেই তার ব্যাট হাসেনি। টেস্ট সিরিজে কিছুটা রান করলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাড-প্যাচের মধ্যে পড়ে গেছেন লিটন। ওয়ানডে সিরিজের পর প্রথম দুই টি-টোয়েন্টিতেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আজই সর্বোচ্চ রান করেছেন, খেলেছেন ১৪ রানের ইনিংস। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দারুণ সফলতা দেখিয়েছেন। তাই এখন পাকাপাকিভাবে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত লিটন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘বিসিবি যদি দায়িত্ব দেয়, আমি রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনও কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।’


এই বিভাগের আরো খবর