মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ট্রেজারি বন্ড বন্ধক রেখে ঋণ দিতে পারবে ব্যাংক, নতুন নির্দেশনা জারি

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

এ ছাড়া বন্ডের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) এর সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া যাবে। তবে সুদসহ মোট ঋণের পরিমাণ কোনও অবস্থাতেই বন্ডের অভিহিত মূল্য অতিক্রম করতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্দেশনার ফলে সরকারি বন্ডধারী গ্রাহকেরা সহজে ঋণ সুবিধা পেতে পারবেন। একই সঙ্গে ব্যাংকগুলোর জন্যও নিরাপদ জামানতের ভিত্তিতে ঋণ বিতরণের সুযোগ তৈরি হবে।


এই বিভাগের আরো খবর