সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে: রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

তিনি হুঁশিয়ার করে বলেন, দেশের মানুষকে বিদেশি বানিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। ভারতকে মনে রাখতে হবে— অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে শেখ হাসিনাও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি।

সম্প্রতি ভারতসহ বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ার খবরকে উদ্বেগজনক উল্লেখ করে রিজভী বলেন, ভারতে ইতোমধ্যেই ৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশেও আক্রান্তের খবর এসেছে এবং একজন মারা গেছেন। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি বা ভূমিকা একেবারেই উল্লেখযোগ্য নয়।তিনি সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে কার্যকর প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডেঙ্গু মারাত্মক রূপ নিচ্ছে। জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এর মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।ঈদযাত্রাকে ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ঈদের ছুটিতে বেপরোয়া যান চলাচলের কারণে প্রায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন আরও সক্রিয় হলে দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব হতো।

তিনি বলেন, ঈদের সময় সমাজবিরোধীদের দৌরাত্মও দেখা গেছে। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নির্ভয়ে ঈদ উদযাপনই হতে পারতো প্রকৃত আনন্দ। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনগণকে তা থেকে বঞ্চিত করেছে।


এই বিভাগের আরো খবর