গতকাল আমের চাটনি, পরশু টম্যাটোর, তার পরের দিন আবারও টম্যাটো আর আমই হবে মূল উপকরণ। বাঙালির ঘরে ঘরে চাটনির বৈচিত্র যেন কমে আসছে। এ দিকে এই বাঙালি বাড়িতেই এককালে ডালের বড়ার টক বানানো হত শখ করে। বা়ড়ির ছোটরাও যেমন চেটেপুটে খেত, বড়দেরও প্রিয় ছিল এই চাটনি। খুব সহজে বানানো যেতে পারে নামমাত্র উপকরণে। মুসুর বা মটর ডাল বেটে ছোট বড়া ভেজে তেঁতুল বা কাঁচা আম দিয়ে তৈরি টক-মিষ্টি ঝোলে এই বড়াগুলো ভিজিয়ে রাখা হয়। মূলত শেষপাতেই চাটনি হিসেবে খাওয়া হয়, কেউ কেউ আবার ভাতে মেখেও খেতে পারেন ডালের বড়ার টক। রইল তার সহজ রেসিপি।
৫০ গ্রাম ছোলার ডাল
৫০ গ্রাম মটর ডাল
১০০ গ্রাম গুড়
২টি শুকনোলঙ্কা
১০০ গ্রাম সর্ষের তেল
আধ চা-চামচ হলুদগুঁড়ো
মটর ডাল এবং ছোলার ডাল আধঘণ্টা ভিজিয়ে রেখে তা ভাল করে বেটে নিন মিক্সার গ্রাইন্ডারে। তার পর বড়ার আকার দিতে হবে হাতে চেপে।
কড়াইয়ে তেল গরম করে ডালের বড়াগুলি ভেজে তুলে রেখে দিন একটি পাত্রে।
ফুটতে শুরু করার ঠিক আগে ডালের বড়াগুলি মিশিয়ে দিন। ভাল করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন।