মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

তাদের কাছে শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হার মেনেছে : যুবদল সভাপতি

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোনায়েম মুন্না বলেন, ‘ডাকসু নির্বাচন ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে। কিন্তু ছাত্রদল, উমামা ফাতেমা এ নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য ও প্রক্টর জামায়াতপন্থি প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর সারাদেশের মানুষ এ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। জাকসুতেও একইভাবে প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। দুটি নির্বাচনে ছাত্রদল কোনো ধরনের বিশৃঙ্খলায় যায়নি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’


এই বিভাগের আরো খবর