রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের হাতে দেশ‌টির শোকবার্তা হস্তান্তর করেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে একটি কক্ষে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির ভে‌রিফায়েড ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর