মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

তারেক রহমানের সকল মামলা দ্রুত নিষ্পত্তির দাবী সুলতানুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে তাকে দেশে ফেরার পথ সুগম করার আহবান জানিয়েছেন জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির নেতা এ্যাড সুলতানুল ইসলাম তারেক। রাজশাহী গোদাগাড়ী উপজেলার পিরোজপুর স্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাড় দেয়া হবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার নেতা হওয়ার লোভ নেই, আমার এমপি হওয়ার লোভ নেই। আমি শুধু চাই শহীদ জিয়ার যে ১৯ দফায় বার বার মানুষের মৌলিক অধিকারের কথা বলেছে, আমি শহীদ জিয়ার আদর্শ ধারন লালন পালন করে আপনাদের সেবা এবং আপনাদের অধিকার প্রতিষ্ঠা করা। কারন যারা বিএনপি করে তাদের শহীদ জিয়া বলেছিলেন তোমরা মানুষের কাছে যাও আমি সেই চেষ্টা করছি, আপনাদের কারো ভাই, চাচা মামা বন্ধু সন্তান ইত্যাদি হতে চাই।

অনুষ্ঠানে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল ও রাজশাহী চেম্বার অব কমার্স এর পরিচালক সাইফুল ইসলাম হীরক। সভাপতিত্ব করেন গোদাগাড়ী বিএনপির সাবেক সহ-সভাপতি তাজমিলুর রহমান সেলি। বক্তব্য রাখেন গোদাগাড়ী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনারুল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম ফটিক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম। অনুষ্ঠান শেষে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর