এসময় অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো, তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আইন উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে।এর আগে প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে ‘তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার সুযোগ নেই’ উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন মন্তব্যে ঘিরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।







