অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।র্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার অস্ত্র, ম্যাগাজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।






