মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দখলকারীর বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

সরকারি রাস্তা, সংখ্যালঘু হিন্দু সম্পত্তি ও খাসজমি দখলকারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১২টার দিক ভূমিদস্যু পতিত ফ্যাসিষ্ট সরকারের দোসর আবু তাহের রফিকুল আলম রেবেল গ্যাং এর দৃষ্টান্ত মূলক শাস্তি, অবিলম্বে অবৈধ নিমিত ভবন অপসারণ করে রাস্তা ও খাসজমি উদ্ধারের দাবীতে জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে পতিত ফ্যাসিষ্ট সরকারের আমলে যে সকল অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের যোগান দিতো। সমাজে বিশৃঙ্খলা এবং ভয়ের রাজত্ব কায়েম করতো। অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকান্ড করত। ৫ আগষ্টের পরে কিছু চিহ্নিত সন্ত্রাসী আড়ালে গেলেও তাদের সন্ত্রাসী ও দোসররা সমাজে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে।
বক্তরা বলেন, এই নির্মান কাজ শহরে মধ্যস্থলে হওয়া স্বত্বেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন না করে কালক্ষেপন করছে।
এ সকল অনিয়ম দ্রুত প্রতিকার না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুমকি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক জিএস আব্দুল মোতালেব মিঠু, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক জিএস জহুর সাঈদ বিদ্যুৎ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাবু।


এই বিভাগের আরো খবর