শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

হামলায় দলীয় সন্ত্রাসীরা সম্পৃক্ত থাকলে আইনগনত ও দলীয় ব্যবস্থা : প্রতিমন্ত্রী দারা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

রাজশাহী বাঘায় আওয়ামী লীগের সাংসদ ও মেয়র পন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিকেলে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সহ আহত অন্যদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং চিকিৎসার খোজ খবর নেন। পরে তিনি এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, এটা খুবই ন্যাক্কারজনক দুঃখজনক ঘটনা। কারণ শান্তিপূর্ণ আমাদের রাজশাহী জেলায় কতিপয় সন্ত্রাসী যে দলের হোক আর যে মতেরই হোক এটি একটি নৃশংস কাজ। হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা। আহত আশরাফুল ইসলাম বাবুল এর মাথায় আঘাত এতোটাই গুরুতর যে মাথার ঘুলি ফুটে হয়ে গেছে, মাথায় রক্ত জমাট বেধেছে। তাকে আইসিইউতে নেয়ার প্রক্রিয়া চলছে। যারা একাজ করেছে আনইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনে সোপর্দ করবে। দলীয় সন্ত্রাসীরা এক কাজের সাথে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইনগনত ও দলীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পুলিশের কোন গাফলতি আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হবে।


এসময় তার সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বাচিপ জেলার সাবেক সভাপতি ডাক্তার চিন্ময় দাস, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা।

https://fb.watch/sSL8aP2TJn/


এই বিভাগের আরো খবর