রাজশাহী বিএনপির নেতারা বলেছেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপিকে ভাঙ্গার জন্য দলের ভিতর থেকে ষড়যন্ত্র হচ্ছে। নেতাকর্মীদের সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তারা মহানগর বিএনপির যুগ্ম আহবায়করা । সেইসাথে আওয়ামী লীগকে সর্বদা প্রতিহত করার আহ্বায়ক জানানো হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি একাংশের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর আলুপট্টিমোড়ে বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা এসব কথা বলেন। বিএনপি নেতারা বলেন, রাজশাহীর মাটি বিএনপি’র ঘাটি। কিন্তু একটি মহল রাজশাহী বিএনপিকে ঘরমুখো করে রেখেছিলো। তারা নিজেরা দলের স্বার্থ না দেখে ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে রাজশাহী মহানগর বিএনপিকে বাঁচাতে তারা হাল ধরেছেন। এখন প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা প্রান ফিরে পেয়েছে বলে জানান তাঁরা। সরকারের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন করেছে। জেল জুলম করে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছে। কিন্তু বিএনপিকে ভাঙ্গতে পারে নাই। বিএনপি’র একবিন্দু পরিমান পর্যন্ত ক্ষতি করতে পারেনি। ভবিষ্যতেও পারবেনা।

এর আগে নগরীর সাতটি থানা হতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পৃথক পৃথক মিছিল নিয়ে রাজশাহী কলেজে সমবেত হয়। বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করে বিএনপির নেতাকর্মীরা। র্যালিটি নগরীর আলুপট্টি এসে সমাবেশে মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মহানগর বিএনপি’র যুগ্মম আহ্বায়ক আসলাম সরকার ও জয়নুল আবেদিন শিবলী এবং মহানগর বিএনপি’র সদস্য মনিরুজ্জামান শরীফ। এছাড়াও রাজশাহী মহানগরের অন্তর্গত সাতটি থানার সাংগঠনিক ৩৫টি ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন।