সমালোচকরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই ইস্যুটি মুসলিমদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির জন্য ব্যবহার করে, যা তাদের হিন্দু-জাতীয়তাবাদী সমর্থকদের উজ্জীবিত করে।তিন কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতের রাজধানী দিল্লি গত এক দশকের বেশিরভাগ সময়ই আম আদমি পার্টি (এএপি)-র নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে পরিচালিত হয়েছে। দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে আসা কেজরিওয়াল পানি ও বিদ্যুতের ভর্তুকি দিয়ে দিল্লির দরিদ্রদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন।
তবে গত বছর তাকে ও তার দলের কয়েকজন নেতাকে মদের লাইসেন্স নিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কেজরিওয়াল এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি মোদি সরকারের রাজনৈতিক প্রতিশোধ। তিনি সরে দাঁড়ালেও দল জয়ী হলে আবার মুখ্যমন্ত্রী হওয়ার অঙ্গীকার করেছেন।আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট হবে। ফলাফল প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি। বিজেপি কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় প্রচারণা চালাচ্ছে।এদিকে, ভোটের দিন প্রধানমন্ত্রী মোদী হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব কুম্ভ মেলায় গঙ্গাস্নান করবেন বলে জানা গেছে।