সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দেশকে একটি যুদ্ধাবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে : মেজর (অব.) হাফিজ

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশকে একটি যুদ্ধাবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে। যারা ক্ষমতায় আছে, তারা গণতন্ত্র দিতে চায় না, নির্বাচনের কথা বলতে চায় না।বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা তিনি।


এই বিভাগের আরো খবর