রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

দেশবাসীর প্রত্যাশা পুরন করতে পারছে না উপদেষ্টারা : মিলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

রাজশাহীতে শুরু হয়েছে দুই দিন ব্যাপী কাবাডী প্রতিযোগিতা। আজ সকালে রাজশাহী লালনশাহ্ মঞ্চ সংলগ্ন মাঠে প্রতিযোতিার উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। শুধু তাই নয় এটা হচ্ছে বাঙালীর প্রানের খেলা। এই খেলা গ্রাম বাংলার এমন কেউ নেই যে খেলেন নি। এই খেলাকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগকে স্বাগত জানান।


প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের নিকট জনগণের আশা আকাংখ্যা অনেক থাকলেও তা পুরণ করতে পারছে না। একটি অদৃশ্য শক্তি হয়তো তাদের কাজে বাধা প্রধান করছে। কিন্তু এ অবস্থা চলতে দেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর থেকে সকল কার্যক্রম পরিবর্তন হয়েছে। বসেছেন অন্তবর্তীকালীন সরকার। কিন্তু এখন পর্যন্ত আইন শৃংখলা বাহিনীর সেই সেবার জায়গায় ফেরত যেতে পারেনি। তাদেরকে সাহসের সাথে দেশের আইনশৃংখলা বজার রাখার আহ্বান জানান তিনি।


উত্তরবঙ্গ কাবাডি একাডেমি রাজশাহীর আয়োজনে এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাব এর ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় জেলা ৮টি উপজেলা দল অংশ নিচ্ছে। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, আন্তর্জাতিক কাবাডি রেফারি এস এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কামাল আজাদ সুইট।


এই বিভাগের আরো খবর