রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

যে দোষ ধরিয়ে দেয় সে আসল বন্ধু : রাজশাহী পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর ইতিহাসে প্রথম নারী এসপি ফারজানা ইসলাম বলেছেন,  যে কাজ করে তারই ভুল হয়, পুলিশ সব চেয়ে বেশী ২৪ ঘণ্টা কাজ করে।পুলিশের ভুল হবেই, আপনারা ভুল ধরিয়ে দিবেন, আমার সমাধান করার চেষ্টা করবে। যে প্রশংসা করে সে বন্ধু না। যে দোষ ধরিয়ে দেয় সে আসল বন্ধু।বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন গত ৫ আগস্ট ঘিরে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এমন ৩৫ টি মামলায়  নিষিদ্ধ সংগঠনের সদস্য সহ ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করছে পুলিশ। গত ৫ মাসে ৭ কেজি হেরোইন সহ নানা ধরণের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ। তিনি বলেন,  সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে ও পুলিশের মনোবল ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। যার সুফল এরই মধ্যে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা পেতে শুরু করেছেন।
এ সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, অন্তবর্তীকালীন সরকারের নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রায় সাংবাদিকবৃন্দ আমাদের সহযাত্রী। গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠ-পর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করছি।
তিনি আরও বলেন, রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে। গত আগস্ট হতে আজ পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য-সহ মোট ৬১৮ জন ৩৫টি মামলায় গ্রেফতার হয়েছে। মাদক উদ্ধারে রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা ভূয়শী প্রসংসা কুড়িয়েছে। জনগনের শাস্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য কাজ করে যাবে বলে জানান রাজশাহী পুলিশ সুপার।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহীর ইতিহাসে প্রথমবারের মতো কোন নারী ‘পুলিশ সুপার’ হিসেবে কাজে যোগ দিয়েছেন ফারজানা ইসলাম। তিনি দীর্ঘ দিন পুলিশের গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন পুলিশে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।


এই বিভাগের আরো খবর