মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন : মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে একমাত্র নির্বাচিত সরকার। তাই আগামী ডিসেম্বর আগেই সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান তিনি। রাজশাহীর সাধুরমোড়ে ২৭ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতি অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রোকনুজ্জামান মামুন, একরামুল হক, যুবনেতা নূরে সালাম সিদ্দিকী সেলিম ও রাকেশ চৌধুরী গৌতম। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


এই বিভাগের আরো খবর