সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ধোনির ১৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রিংকু

স্পোর্টস ডেস্ক :
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সুপার ওভারে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে লক্ষ্ণৌকে ১ রানে অল আউট করে নায়ক বনে গেছেন সুনীল নারিন। তবে যার অবদানে এই ম্যাচে লড়াইয়ের পুঁজি পেয়েছিল কলকাতা, তিনি হলেন রিংকু সিং। তার ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল দল।

লক্ষ্ণৌয়ের বিপক্ষে রিংকুর ৫১ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংসটি এখন নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪০ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন ধোনি। ১৫ বছর ধরে সেটিই ছিল রেকর্ড।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬৯ রান করেছিলেন তিনি। চার নম্বরে শারদুল ঠাকুর। কেকেআরের হয়েই ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।


এই বিভাগের আরো খবর