সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : এলজিআরডি উপদেষ্টা

দেশ নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কোনও পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। অন্তবর্তীকালীন এই সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।’বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধিদলের কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  তিনি এসব কথা বলেন।

শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (আর্ডো) সদস্য রাষ্ট্রসমূহের নীতিনির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লি এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাই ২ সপ্তাহব্যাপী এই কর্মশালার উদ্দেশ্য।


এই বিভাগের আরো খবর