রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

‘নতুন দল করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না’

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগতম জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কী কী সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লি থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এই ষড়যন্ত্র একমাত্র নির্বাচিত জনগণের সরকারই রুখে দিতে পারবে। তাই অনতিবিলম্বে রোডম্যাপ দেন এবং নির্বাচনের ব্যবস্থা করুন।’তিনি আরও বলেন, ‘রোজার আগে আবারও যাতে দ্রব্যের ওপরে সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) নজর দিতে হবে।’
প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটনের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর