লালপুর থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, তিন মোটর সাইকেল আরোহী ওয়ালিয়া-কদিমচিলান সড়কে ওয়ালিয়া থেকে ধলার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের (রাজ মেট্রো ড-১১-০১৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্রাবণ ও বিধান মারা যান। হাসপাতালে যাওয়ার পথে স্বপন মারা যান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে