সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নারী নিপীড়ন ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার চুপ: সেলিমা রহমান

ডেস্ক নিউজ
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সেলিমা রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিগত দিনে নারী নিপীড়নকারীদের পুরস্কৃত করেছে শেখ হাসিনার সরকার। আমরা আশা করেছিলাম, এই সরকার নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে। কিন্তু সরকার কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।’বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত দিনে দেশে ধর্ষণের মহোৎসব চলেছে। বর্তমান সরকারের সময়ে নারী ও শিশুরা মবের শিকা হচ্ছে। মহিলা পরিষদের তথ্যমতে, গত জানুয়ারি মাসে ৮৫ কন্যাশিশু ও ১২০ নারী নিপীড়নের শিকার হয়েছে। দেশের কোথাও একটি উগ্রবাদী শক্তির উদ্ভব হয়েছে।তিনি বলেন, ‘মেধা ও মননে এবং আমাদের জাতীয় জীবনের সর্বত্রই নারীর অনন্য অবদান রয়েছে। তাই নারীকে বন্দিশালায় রাখার কোনও মানে হয় না। কোনও উগ্র গোষ্ঠী যেন নারীকে দমিয়ে না রাখতে পারে বিএনপি সে অনুযায়ী কাজ করছে।’মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তারসহ অন্যান্য নেতারা।


এই বিভাগের আরো খবর