রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অঙ্গসংগঠন আরএসএস প্রধান মোহন বাঘাওয়াতের একটি অনুষ্ঠানের বিরোধীতা করেছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আগামী শনিবার ম্যানহাটনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের প্রধান মোহন। ইভেন্টের ওয়েবসাইটে বলা আছে, ২৯ আগস্টের এ অনুষ্ঠানটি হবে ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’। যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হবেন।আরএসএসের প্রধানের অংশগ্রহণ নিয়ে নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যক্তি ও সংগঠন আপত্তি জানিয়েছে। কারণ তাদের রয়েছে উগ্রপন্থার অতীত ইতিহাস।

মামদানি তাদের মধ্যে একজন। তিনি এ অনুষ্ঠান নিয়ে বলেছেন, “আমি এটিকে সমর্থন জানাই না। তবে আমার জানা নেই নিউইয়র্ক সিটির কোনো প্রাইভেট অনুষ্ঠান বাতিল করার আইনি ক্ষমতা আছে কি না।”


এই বিভাগের আরো খবর