মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নিজে রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন পবা ইউএনও

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটির সকল আনুষ্ঠানিকতা শুরু করেছে পবা উপজেলা প্রশাসন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। এসময় তিনি নিজে রক্ত দিয়ে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো সোহরাব হোসেন বলেন,‘ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি এবং শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা দিবসের কর্মসূচি শুরু করেছি।দ্বিতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনটির সকল আনুষ্ঠানিকতা শুরু করলাম।মুক্তিযুদ্ধের সময়ে এদেশের বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য,দেশের মানুষের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন।আমাদের সে সুযোগ হয়নি। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের প্রত্যাশা কেউ যেন রক্ত না পেয়ে মারা না যায়। সেই লক্ষ্য বাস্তবায়নে রক্তদান কর্মসূচির মত প্রোগ্রাম এর সংযোজন।আমাদের প্রত্যাশা মানবসেবায় উদ্বুদ্ধ রক্তদানে সমর্থ সকলে এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, ‘মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে চারু ও কারুপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাদিজা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মমিনুল ইসলাম,  ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মার্কেটিং ইনচার্জ রেজাউল ইসলাম।


এই বিভাগের আরো খবর