সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নির্বাচন বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু: আমির খসরু

ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

খসরু বলেন, হাসিনা পেশীশক্তি ও নির্যাতন- নিপীড়নের মাধ্যমে সঠিক নির্বাচন হতে দেয়নি। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আর এখন একটি শক্তি ভিন্ন কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এতে জুলাই গণঅভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।চিকিৎসকদের উদ্দেশ তিনি বলেন, ড্যাবকে গতানুগতিক রাজনীতি করলে হবে না। সময়ের দাবি অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামে মেডিক্যাল কলেজে ব্যাপক উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেন, ৩৫ বছরের রাজনৈতিক জীবনে মেয়র হতে পারা তার বড় প্রাপ্তি। আগামীতে সবাইকে নিয়ে  ক্লিন চট্টগ্রাম গড়ে তোলা হবে। তিনি চিকিৎসা খাতের বাজেট ১০ শতাংশ করার দাবি জানান।সভায় আরও বক্তব্য রাখেন— চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ড্যাব সভাপতি প্রফেসর ডা. জসীম উদ্দিন, ড্যাব নেতা ডা. আরিফ আনোয়ার, ডা. খায়রুল, ডা. এম কামাল, প্রফেসর  ডা. এ কে এম আজিজুল হক, ডা. খান আমানুর রহমান সুমন, ডা. খুরশিদ, ডা. শাকিল আহমেদ, ডা. ফয়েজুর রহমান, ডা. সাইফুল্লাহ।


এই বিভাগের আরো খবর