রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

নির্বাচনকে নিরপেক্ষ করতে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত : জামায়াত

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চান দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু জাতির কাছে আপনাদের যে কমিটমেন্ট সেটি রক্ষা করতে হবে। আপনাদের শিরদাঁড়া সোজা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। মাঝে কিন্তু আপনারা জাতির মাঝে সংশয় সৃষ্টি করেছেন। সেটি বুঝে হোক বা না বুঝে। এখনও আপনাদের প্রতি আস্থা রাখতে চাই। আগামী নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে জাতির সামনে মহাদুর্যোগ নেমে আসবে।’

জাতীয় ঐক্য করতে না পারার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্বাধীনতার অল্প দিনের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশ উন্নতি করেছে জাতীয় ঐক্যের ভিত্তিতে। কিন্তু আমরা পারছি না। আমরা জাতিকে বিভক্ত করেছি ঝগড়াঝাঁটি,  বিতর্ক, অনৈক্য, অতীতের নানান অপ্রয়োজনীয় মীমাংসিত ইস্যুকে সামনে এনে। যারা জাতিকে এইভাবে বিভক্ত করছে, আগামী নির্বাচনে তাদের পরাজিত করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকার হরণ করে, কালো টাকা, পেশিশক্তি দিয়ে আবার ২০১৪, ১৮ ও ২৪-এর মতো পরিস্থিতি করতে চায়, দেশের মানুষ সমস্ত শক্তি দিয়ে তাদের রুখে দাঁড়াবে। আমরা যদি তা না পারি, তাহলে আমাদের রক্তদান সব বৃথা হয়ে যাবে।’শিক্ষা শিবিরে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন।


এই বিভাগের আরো খবর