গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে কী হবে দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে। আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সাথে। সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে তিনি বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দেবে। সমাবেশে আলী আজগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধ নন্দন চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।