বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

নেসকো প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর করা হবে না। রাজশাহীতে ছিল, রাজশাহীতে আছে এবং যেখানে আছে সেখানেই থাকবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নগরবাসীকে তাঁর উপর আস্থা রাখতে বলেছেন। রাতে মোবাইলে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় নিয়ে যেতে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৬ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে একটি পত্র দেন। এরপর সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটিও করেছে মন্ত্রণালয়।

নেসকোর প্রধান কার্যালয় নিজ জেলায় নিয়ে যেতে তাঁর প্রচেষ্টার খবরে রাজশাহীবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। রাজশাহী বিএনপির নেতারাও এই নিয়ে মুখ খুলেন। তারা রাজশাহী থেকে নেসকো অফিস স্থানান্তরের চেষ্টার তীব্র প্রতিবাদ জানায়।

এদিকে  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই চিঠির বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বগুড়ার অনেক সচেতন নাগরিক। তাদের মতে বগুড়াবাসীর মুল দাবী হলো বগুড়া কে সিটি কর্পোরেশন ঘোষণা, বগুড়া বিমান বন্দর, শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও বগুড়াকে বিভাগ ঘোষণা দাবী।


এই বিভাগের আরো খবর