সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

পদ্মা নদী থেকে নির্গত হচ্ছে গ্যাস, জ্বলে উঠছে আগুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে পদ্মা নদীতে বিভিন্নস্থানে গ্যাসের বুদবুদ দেখা গেছে। বুদবুদগুলোতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই আগুন জ্বলে উঠছে। গোদাগাড়ীর উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদবুদ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ অক্টোবর) তা দেখতে নদীর পাড়ে ভিড় করেছিলেন উৎসুক মানুষ। তবে নদীর পাড়ে গ্যাস নির্গতের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


এই বিভাগের আরো খবর