গেল ২৪ ঘন্টায় রাজশাহীতে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে, বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর পদ্মার পানি বিপৎসীমার শূন্য দশমিক ৫৬ মিটার নীচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন রাজশাহীসহ শহর রক্ষা যে বাঁধগুলো রয়েছে তা প্রতিনিয়তই মনিটরিং করা হচ্ছে। তারা সতর্ক অবস্থায় রয়েছে।
গতকাল রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৪৬ মিটার। বর্তমানে পানির উচ্চতা ১৭ দশমিক ৪৯ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক শূন্য ০৫ মিটার। ফলে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে শহর রক্ষা বাঁধের নিরাপত্তার স্বার্থে টি-বাঁধে জনসাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরে যেতে বলেছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, গেল ২৪ জুলাই থেকে রাজশাহীর পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করে। সে সময় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৫ মিটার। তারপর আবার তা কমে যায়। ৩১ জুলাই থেকে পানি বাড়তে থাকে। তার পর থেকে পানি বাড়া অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে চর এলাকার প্লাবিত হয়েছে। ফলে চর থেকে গবাদিপশু লোকালয়ে নিয়ে আসছেন চরবাসীন্দারা।