জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে ফিরছিল। পথেই আচমকা জাহাজের তলায় বিকট শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এরপর ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। পরে নদীতে সম্পূর্ণ ডুবে যায় এটি। তবে উদ্ধার করা হয়েছে জাহাজটির ১২ ক্রুকে।
এছাড়া জাহাজের কর্মীদের চিৎকার শুনতে পেয়ে কাছাকাছি থাকা ভারত জেলেদের নৌকা জাহাজটির কাছে গিয়ে বুঝতে পারে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দ্রুতই ডুবে থাকা জাহাজটির ১২ ক্রু’কে উদ্ধার করেন তারা। ফোন করে পুরো ঘটনা জানানো হয় স্থানীয় গঙ্গাসাগর থানায়। কিছুক্ষণের মধ্যেই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাসাগর থানার পুলিশ বাহিনী।
নদীতে ভাটার টান থাকায় জল কমে গিয়েছিল অনেকটাই। সেসময় জাহাজটি তীরের কাছে চলে আসে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় নেওয়ার কাজ চলছে।পাশাপাশি এই ঘটনাটি কীভাবে ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, হুগলি জেলার বাঁশবাড়িয়া সংলগ্ন এলাকার ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের থেকে ছাই নিয়ে ফেরার সময় গঙ্গায় ডুবে যায় এডি বছিরউদ্দিন কাজি নামে একটি বাংলাদেশি জাহাজ।







