এই সিরিজ থেকে সাফল্য পেয়েছে বাংলাদেশের বোলাররাও। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ে ১১তম। তিনি নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ লাফিয়ে ২৫ নম্বারে। নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম।
আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়েও তাইজুলের উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ২৯তম তিনি। সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ টেস্ট বোলিং র্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠেছেন। লম্বা বিরতির পর সিলেটে দ্বিতীয় টেস্টে তার প্রত্যাবর্তন হয়।







