শাহীন শাহ আফ্রিদির ডেপুটি হয়েছেন সালমান আগা। আজ (শুক্রবার) ১৬ জনের যে স্কোয়াড পিসিবি দিয়েছে, তাতে বড় চমক মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। বাবর ছাড়াও পাকিস্তান আরও দুজন অভিজ্ঞ খেলোয়াড় শাদাব খান ও নাসিম শাহকে ফিরিয়ে এনেছে। ২০২৫ সালের নভেম্বরে ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন বাবর ও নাসিম। ওই সিরিজ ৩-০ তে জিতেছিল পাকিস্তান। শাদাব শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।
মার্চে শেষবার ওয়ানডে সিরিজ খেলা পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ছয়জনকে অভিষিক্ত করে। ওই সফরের দলে থেকে অভিষেক হওয়া ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ বাদ পড়েছেন।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন এবং সুফিয়ান মুকিম।







