আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পাবনা পৌর এলাকার অনন্ত অঞ্চলের হরিজন কলোনিতে ছুরিকাঘাতে আরাফাত হোসেন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের ওমর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় শহিদুল মেম্বারের সঙ্গে আরাফাতদের ঝামেলা চলছিল। একাধিকবার ছোটোখাটো মারামারির ঘটনাও ঘটেছে। বুধবার মধ্যরাতে কলোনি এলাকায় আরাফাত পেয়ে কুপিয়ে জখম করে শহীদুলের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই শহীদ মেম্বারের বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় আরাফাতের লোকজন।