শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলি করে বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাটের ইজারাদার আব্দুস সালামকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটের ইজারাদারের কক্ষে এ ঘটনা ঘটে। 

নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।


এই বিভাগের আরো খবর