ইডির হয়ে আদালতে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি পাল্টা সওয়ালে জানান, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছিল, সেই অর্পিতা পার্থের ‘ঘনিষ্ঠ’। তা ছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসাবে তাঁর আমলেই দুর্নীতি ছড়ায় বলে আদালতে দাবি করে ইডি।দু’পক্ষের সওয়াল পর্বের পর বিচারপতি ভূঞা ইডির আইনজীবীকে বলেন, “যদি তিনি (পার্থ) অপরাধ করে না-থাকেন, তা হলে কী হবে? কত দিন তাঁকে আমরা জেলে রাখব। আড়াই-তিন বছর কম সময় নয়।”আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পার্থের আর্জির প্রেক্ষিতে সিদ্ধান্তের কথা জানাতে পারে শীর্ষ আদালত।