অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।আজ ডিএসইতে গতকালের তুলনায় ৫২ কোটি ২৭ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন মোট ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত ১৪ অক্টোবরের পর সর্বোচ্চ। ওইদিন লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৪৩ লাখ টাকা। এরপর টানা ১০ কার্যদিবস এক্সচেঞ্জটিতে ৫০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণ অর্ধেকে নেমেছে।সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৭ পয়েন্টে উঠেছে।
সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টির দর বেড়েছে এবং কমেছে ৮১টির। আর ১৯টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল ৩৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।