মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পুঠিয়া আগলা কমিউনিটি ক্লিনিক মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের অন্তর্গত আগলা কমিউনিটি ক্লিনিক মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ বুধবার (২২ জানুয়ারি) নারী সমাবেশে জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মালেক মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বেলপুকুরিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোসাঃ মানজুরা বেগম এবং আগলা মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম মোঃ নেয়ামত উল্লাহ্ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দেড় শতাধিক নারী সমাবেশে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর