রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

পুলিশের গাড়ির সামনে যুবলীগ-ছাত্রলীগের মিছিল

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন।প্রকাশ্য এই মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলেছে।

শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে এলাকায়।ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিল চলাকালে সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়কে যাচ্ছিল। আমাদের অফিসার বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়।


এই বিভাগের আরো খবর