সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

পুলিশের লাঠিচার্জের পর আবারও শিক্ষার্থীদের সড়কে অবস্থান

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

এ ঘটনার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে সড়কে নামেন এবং সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি দেখা দিয়েছে। পুরো নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি ও তেজগাঁও রেলগেট এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, সকাল থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিকল্প রুটেও গাড়ি গড়াচ্ছে না। হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই।এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে।


এই বিভাগের আরো খবর